বুধবার, আগস্ট ২৬, ২০২৬

ফুলতলায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের ইফতার মাহফিল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-২১ ২০:৫৫:৫৬

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম ফুলতলা শাখা আয়োজিত স্বেচ্ছাসেবী ইফতার মাহফিল-২০২৫ শুক্রবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ। আক্তারুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুব রেড ক্রিসেন্ট সম্পাদক নাহিদ গাজী, রোভার মেট মোঃ লাবু হাসান, সজিবুজ্জামান রাহুল, শিক্ষক শিহাব উদ্দিন ওমর, আবু সাঈদ, ভিএসও রাতুল মোল্যা, বিএম সৌরভ, অমৃত শীল, মোঃ হাসান, শেখ জিল্লুর রহমান, মাইয়া আক্তার, আরিক সিকদার বাধন, খেলাফত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মুফতি নিয়াজ তানিম।   

 

 

 

 

 

 


এ জাতীয় আরো খবর