আজ মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার চৌগাছা থানাধীন তারিনিবাস (কদমতলা) এলাকা হতে আসামী মোঃ পুল্লাদ আলী ফকির (৬২), পিতাঃ মৃত ওমর আলী, সাং- তারিনিবাস (কদমতলা), চৌগাছা কে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয় এবং পুড়াপাড়া খালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী মোঃ মিন্টু সরকার (৪১), পিতাঃ মৃত মনু মিয়া, সাং- পুড়াপাড়া খালপাড়া, চৌগাছা এর বসতঘর হতে ৫০০ গ্রাম গাঁজা উদ্দার করা হয়।
পৃথক দুটি ঘটনায় পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান বাদী হয়ে চৌগাছা থানায় আসামীদের বিরুদ্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন। একইদিন চৌগাছা পৌরসভার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৩ জন ব্যক্তিকে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামীত্রয়কে যথাক্রমে ০৭, ১০ ও ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০/-, ৫২০/- ও ৫০০/- টাকা করে অর্থদন্ড আরোপ করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোছাঃ তাসমিন জাহান, চৌগাছা, যশোর। আসামীত্রয় হলেন যশোর জেলার চৌগাছা থানাধীন সুখপুকুরিয়া ইউপির আন্দুলিয়া দক্ষিণ পাড়া এলাকার মোঃ বাবলু রহমান এর ছেলে মোঃ সুমন হোসেন (২৫), দিঘড়ী খাঁ পাড়া এলাকার মোঃ মশিয়ার রহমান এর ছেলে মোঃ উজ্জল হোসেন (৩০) ও হাজরাখানা কারিগর পাড়া এলাকার আঃ খালেক এর ছেলে মোঃ জালাল উদ্দীন (৩৫)। আসামীত্রয়ের নিকট হতে ১০০, ১৫০ ও ১৫০ গ্রাম করে সর্বমোট ৪০০ (চারশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।