বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

দাগনভূঞায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৩-১৮ ২০:৫৬:১৭

দাগনভূঞা প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও ২ নং রাজাপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ২নং রাজাপুর ইউনিয়নের কেরাইশমুন্সি বাজারে ফেনী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি ছিলেন ফেনী  বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক রিপন।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রতন,দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল হাশেম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক কবির আহম্মদ পেয়ার,
পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী সাইফুর রহমান স্বপন,দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের মিলন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক,যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জিংকু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দ্রুত ইসমাইল হোসেন সবুজ ও কাজী জামশেদুর রহমান ফটিক এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার আহবান জানান।আলোচনা শেষে বেগম জিয়ার রোগমুক্তি ও স্থানীয় বিএনপি নেতাদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

 


এ জাতীয় আরো খবর