বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

গোমস্তাপুরে অরক্ষিত রেল ক্রসিং-এ ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-১৮ ২০:৫২:১০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি অরক্ষিত রেল ক্রসিং (লেভেল ক্রসিং) অতিক্রম করার সময় রেল লাইনে ট্রাক্টর আটকে  গিয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক  আবুল কাশেম(৫৫) নিহত হয়েছেন। তিনি গোমস্তাপুরের রহনপুর পৌর নুনগোলা মহল্লার  নুর মোহম্মদের ছেলে।  
রেলওয়ে ও রেলওয়ে পুলিশ (জিআরপি)  সূত্র জানায়, মঙ্গলবার(১৮ মার্চ) বিকাল সাড়ে  ৪টার দিকে রহনপুর ইউনিয়নের হিরুপাড়া রেলক্রসিং এ ঘটনাটি ঘটে।
রহনপুর ষ্টেশন মাষ্টার মামুনুর রশিদ বলেন, রাজশাহী থেকে রহনপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ৭৭ আপ কমিউটার ট্রেনের সাথে ষ্টেশনের দেড় কিলোমিটার দুরে হীরুপাড়া ক্রসিং-এ  ট্রাক্টরের
 সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাক্টর চালক  কাশেম। এ সময় ট্রাক্টরটি চূর্ণ-বিচূর্ণ  হয়ে যায়। তবে এতে যাত্রীবাহী ট্রেনটির কোন ক্ষতি হয় নি।
ওই অঞ্চলের দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশের  সদর উপজেলার আমনুরা জংশন ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই)  আইনুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ওই ক্রসিং টি অরক্ষিত  এবং গেট ও গেটম্যানবিহীন বলেও জানান  উপ-পরিদর্শক আইনাল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলেও জানান তিনি। 


এ জাতীয় আরো খবর