শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

এ স এ কে রে জা উ ল ক রি ম

  • খেলে ওঁ যে খেলে,
  • ২০২৫-০৩-১৮ ০০:৩৭:৪৮

খেলে ওঁ যে খেলে,
গায়ে মাখে চাঁদের আলো,
হাতে আঁকে অন্ধকার।
স্বপ্ন গানে মাতাল পাখির  
চেষ্টা থাকে ঘর গড়ার। 
   
খেলে ওঁ যে খেলে,
জনগণ তো তাসের পুতুল,
তাঁদের কথায় নাচে বেশ।
রাজনীতি এক মহা নাটক,
লক্ষ্যে পৌঁছে খেলা শেষ।

খেলে ওঁ যে খেলে,
সিংহাসনে বসতে তাঁরা 
স্বার্থ রাগের সুর তোলে।          
যায় না আঁধার গণতন্ত্রের 
লোভের দংশন নেয় কোলে।  

খেলে ওঁ যে খেলে,
প্রতিশ্রুতির রঙিন বেলুন,
ছোবে নাকি নীল আকাশ!  
ভোটের পরে সূচের ফোঁটায়,
চুপসে গিয়ে হা-নিঃশ্বাস।
    
খেলে ওঁ যে খেলে,
গদি পেয়ে সে তো হাসে,  
লোকে দেখে সব অসার 
এমন খেলায় বাজি রেখে  
ক’জন থাকে ছক কষার?  


এ জাতীয় আরো খবর