পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পারিবারিক কলহের জেরে খুলনার পাইকগাছায়
হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে এঘটনা ঘটে। তিনি ওই এলাকার অনুপ মন্ডলের স্ত্রী পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে।
পুলিশ ও গৃহবধূর পরিবারিক সূত্রে জানাযায়, গত প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তারা। সর্বশেষ আজ পরিবারিক কলহের জেরে শশুর-শাশুড়ির উপর অভিমান করে তিনি বিষ পান করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। খবর পেয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশের ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।