দাগনভূঞা(ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ইউনিয়নের গজারিয়া বাজার হাফেজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন।
বিএনপি নেতা আলা উদ্দিন আলোর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহিরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান বাবুল, সদস্য সচিব হুমায়ুন কবির বাবু, বিএনপি নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন, সদস্য সচিব ওলি উল্লাহ শিপন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক প্রমুখ।