শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

ফুলতলায় জামায়াতের পেশাজীবী বিভাগের আলোচনা ও ইফতার মাহফিল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-১৫ ২১:১০:৩১

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ 
খুলনার ফুলতলা উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার বিকালে স্থানীয় ইউএফএস মেডিকেয়ার কমপ্লেক্সের ২য় তলায় অনুষ্ঠিত হয়। উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মোঃনজরুল ইসলাম জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাষ্টার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলীম মোল্যা, অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এস এম মহিউল ইসলাম, ফুলতলা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ মাওলানা আজিজুল হক, যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন। মোঃ জাকারিয়া হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন পেশাজীবী বিভাগের চৌধুরী মনিরুজ্জামান শিমুল, মাওলানা জুবায়ের হোসেন ফাহাদ, শেখ আঃ জলিল, মোঃ শাহজাহান মোল্যা, হাবিবুর রহমান জমাদ্দার, নূও মাসুম রহমাতুল্লাহ, মোঃফয়সাল মাহমুদ প্রমুখ।     

 


এ জাতীয় আরো খবর