মঙ্গলবার, মে ২৬, ২০২৬

শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়

  • মেসবা খান
  • ২০২৫-০৩-১৫ ০০:৫৪:২১

এই উপমহাদেশের বাংলা গানের জগতকে যে কয়েকজন সফল ও প্রথিতযশা শিল্পী তাঁদের মোহনীয় সুরের মূর্ছনায় সমৃদ্ধ করেছেন, করেছেন আলোকিত, শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে তাঁদের অন্যতম শীর্ষে।
আলপনা বন্দ্যোপাধ্যায়ের স্বামীর নাম শ্রীধর মুখোপাধ্যায়। ১৯৫৯ সালে তাঁদের বিয়ে হয়। মৃত্যুর আগে ২০০৯ সালে তাঁরা পালন করেন তাদের ৫০তম বিবাহ বার্ষিকী।
তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে 'হাট্টিমাটিম টিম' মন বলছে আজ সন্ধ্যায়, ছোট্ট পাখি চন্দনা, আকাশ আর এই মাটি ওই দূরে, যদি অলি না চাহে, তারাদের চুমকি জ্বলে আকাশে প্রভৃতি অন্যতম। 
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন তাঁর ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু।
জন্ম চৌদ্দ মার্চ উনিশশো চঁয়ত্রিশ আর মৃত্যু চব্বিশ জুলাই দুই হাজার নয় সালে।  
 

 


এ জাতীয় আরো খবর