বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

স্মরণ-ওস্তাদ বিলায়েত খাঁ

  • মেসবা খান
  • ২০২৫-০৩-১৩ ১৯:২৪:৩৩

ওস্তাদ বিলায়েত খাঁ ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিখ্যাত বাঙালি সেতার বাদক।
জন্ম ২৮ আগস্ট ১৯২৮ সালে বৃহত্তর ময়মনসিংহ জেলার গৌরীপুরে। 
পিতা ছিলেন সেতারবাদক ওস্তাদ এনায়েত খাঁ। বিলায়েতের দাদু ইমদাদ খানও ছিলেন খ্যাতনামা সঙ্গীতজ্ঞ।
তিনি ছোটবেলায় পড়াশোনা করেছেন পিতার কাছে। ১৯৩৮ সালে পিতার মৃত্যুর পর তিনি শিক্ষা নেন মা বসিরন বেগম, গায়িকা পিতামহী বান্দে হাসান খান এবং চাচা সুরবাহার বাদশাহ ওয়াহিদ খানের কাছে। 
দাদু ইমদাদ খান পূর্বে আগ্রার নিকটবর্তী ইটাওয়া'য় থাকতেন। সেকারণে ইমদাদ খানের সঙ্গীতের পরিবার ইটাওয়া ঘরানা হিসেবে পরিচিত ছিল মুঘল আমলের ষষ্ঠ প্রজন্মের সঙ্গীতকারের প্রতিনিধি হিসেবে।
বিলায়েত খাঁ প্রথমদিকে কণ্ঠশিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু তাঁর মা পারিবারিক সেতার ঘরানার ধারা বজায় রাখতে চেয়েছিলেন।
মায়ের সেই আদেশ ও ইচ্ছেকে যথার্থ মূল্যায়ন করে পরিবারের আদি ঐতিহ্যকে আঁকড়ে ধরে তিনি সুরের সাধনা করে গেছেন আজীবন। 
কর্মের স্বীকৃতি হিসেবে পেয়েছেন নানান পুরস্কার ও সন্মাননা।
১৩ মার্চ ২০০৪ সালে ওস্তাদ বিলায়েত খাঁ মৃত্যুবরন করেন। 
 

 


এ জাতীয় আরো খবর