বুধবার, জুন ২৪, ২০২৬

শুভ জন্মদিন গীতিকার সংবাদ পাঠিকা শাহীন আনোয়ার

  • মেসবা খান
  • ২০২৫-০৩-১৩ ১৯:১১:০৯

শাহীন আনোয়ার একাধারে একজন বিশিষ্ট গীতিকবি, চিত্রনাট্য রচয়িতা, অনুষ্ঠান উপস্থাপক, এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ইংরেজি সংবাদ পাঠিকা। 
ইতোমধ্যে গীতিকার হিসেবে সঙ্গীত মহলে যথেষ্ট সুনাম অর্জন করেছেন তিনি। তাঁর লেখা গানে কন্ঠ দান করে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ প্রয়াত প্রবাল চৌধুরীর পুত্র দন্ত চিকিৎসক রঞ্জন চৌধুরী ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। 
প্রায় এক দশক আগে 'মেঘের পালক' নামে তাঁর একটি বই প্রকাশিত হয়েছে। 
গীতিকার শাহীন আনোয়ার সফলতার সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামস্থ সামাজিক সাংস্কৃতিক সংগঠন 'দৃষ্টি ডিবেট' এর সম্মানিত সাবেক সভাপতি হিসেবে। 
এছাড়াও তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বছর চারেক বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ টেলিভিশনের 'নতুন কুঁড়ি জাতীয় শিশু আবৃত্তি প্রতিযোগিতা'র।জন্ম ১৩ মার্চ ১৯৫৯ সালে বন্দর নগরী চট্টগ্রামে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স সম্পন্ন করা বিদূষী শাহীন আনোয়ার শিক্ষকতাও করেছেন সানসাইন গ্রামার স্কুল এন্ড কলেজে। বর্তমানে তিনি সপরিবারে বসবাস করছেন নিউইয়র্কে। 
মসৃণ হোক তাঁর সামনের দিনগুলো। চলমান থাকুক তাঁর সৃষ্টিশীল লেখনী। 
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা। 
 


এ জাতীয় আরো খবর