বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসরা দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র করছে-শফিকুল আলম মনা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-১৩ ১৮:৫৯:১২

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড, শফিকুল আলম মনা বলেছেন‘‘ ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসরা দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র করছে। চলছে দেশের জনগণের কাংখিত জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপন। তিনি বলেন ফ্র্যাসিস্ট হাসিনা চলেগেলেও তার সহচররা এবং দেশের এক শ্রেনীর সুবিধাবাদীরা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’’ তিনি বৃহস্পতিবার আছরবাদ যোগিপোল ইউনিয়নের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী খানাবাড়ী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম এবং সাবেক যুগ্ন আহবায়ক বদরুল আনাম।
যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিটুর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তৃতা করেন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচ উদ্দিন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, ইমদাদুল হক, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, আতাউর রহমান মোড়ল, থানা বিএনপি নেতা হেলাল শরীফ, মোয়াজ্জেম হোসেন বাবু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মামুন শেখ, দৌলতপুর কলেজের সাবেক ভিপি মোঃ মহিউদ্দিন, অধ্যাপক শফিকুল আলম মুন্সি,  থানা যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল, আল মামুন জুয়েল, মোঃ রাসেল মাহমুদ, ইউপি সদস্য জি এম এনামুল কবির, আলামিন হাওলাদার, থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, সাহাবুদ্দিন বুদ্ধি, শফিকুল ইসলাম, সহ থানা, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ জুবায়ের হোসেন।

 

 


এ জাতীয় আরো খবর