সোমবার, জুলাই ২৭, ২০২৬

বাংলাদেশ জাতীয় দলের তিন দিনের স্বাস্থ্য সুরক্ষা প্রশিক্ষণ ক্যাম্প শেষ

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৮-০৩ ০০:৩০:৫০

বুধবার শেষ হয়েছে বাংলাদেশ জাতীয় দলের তিন দিনের স্বাস্থ্য সুরক্ষা প্রশিক্ষণ ক্যাম্প।এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে মিরপুরে ফিটনেস টেস্ট দিতে উপস্থিত হন বেশ কয়েকজন ক্রিকেটার। তবে, এই দিন বৃষ্টির কারণে অনুশীলন করতে দেখা যায়নি কোন ক্রিকেটারকে। 
আজ শুরু হবে ক্রিকেটারদের আরেকটি টেস্ট। এই টেস্টের ফলাফলের উপর ভিত্তি করে এশিয়া কাপ ক্রিকেটের জন্য ২০ থেকে ২২ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। 
এদিকে, এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সামনে থাকায় ডেঙ্গুর বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 
তাই ডেঙ্গু মশা প্রতিরোধে বেশ জোরালো প্রস্তুতি নিতে একটি কমিটিও গঠন করা করেছে বিসিবি। ইতিমধ্যে এক ক্রিকেটার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। 


এ জাতীয় আরো খবর