বুধবার, জুলাই ১, ২০২৬

দ্বীন বিজয়ের লক্ষ্যে সকল শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করতে হবে-মিয়া গোলাম পরওয়ার

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-১১ ১৯:৩৭:০৭

ফুলবাড়ীগেট প্রতিনিধি   ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে জামায়াত বদ্ধপরিকর। তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে সকল শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করার আহŸান জানান। 
জামায়াত সেক্রেটারী  আরো বলেন, তাক্বওয়া বা আল্লাহভীতি অর্জন করার জন্য আল্লাহ আমাদের ওপর সিয়ামকে অত্যাবশ্যকীয় বা ফরজ করে দিয়েছেন; তাই এ মোবারক মাসে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে। যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শাড়ি লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয় বরং এমনভাবে যাকাত দেয়া উচিত। যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী রাষ্ট্র না হওয়ায় সরকারি যাকাত ব্যবস্থাপনায় জনগণের আস্থা নেই তাই মানুষ সরকারকে যাকাত দিতে চায় না। 
বিগত ১৫ বছরে   তার উপর জুলুম নির্যাতনের বর্ননা দিয়ে তিনি আরো বলেন,  পতিত ফ্যাসিষ্ট শেখ হাসিনা চেয়েছিলো তিলে তিলে দাড়ি টুপিওয়ালা মানুষ ও  আলেম ওলামাদের শেষ করতে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তা হতে দেননি। অতিতের চাঁদাবাজি , টেন্ডারবাজী জুলুম নির্যাতন দখলদারিত্ব সাধারন মানুষ যেমন মেনে নেয়নি আগামি নির্বাচনেও জনগন এরকম কাউকে ক্ষমতায় দেখতে চাইনা। 
মঙ্গলবার  বিকালে খুলনার খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের মাঠে খানজাহান আলী থানা জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে  অনুষ্ঠিত  ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, জেলা সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মোঃ আশরাফুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি  মোস্তফা আল মুজাহিদ।  সেক্রেটারী গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আব্দুল ওয়াদুদ, জেলা শিবিরের সভাপতি আবু  ইউসুফ ফকির, সেক্রেটারী মোঃ ইলিয়াজ হোসেন,  হ্যামকো গ্রæপের পরিচালক মোঃ কবির হোসেন তালুকদার, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, খানজাহান আলী থানা জামায়াতের অফিস সেক্রেটারী আল ইমরান, ইউপি সদস্য হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, ইঞ্জিঃ সাব্বির হোসেন , মাওলানা শরিফুল ইসলাম মাওলানা আবুল বাশার জিহাদী, হাফেজ  আব্দুস সাত্তার, শেখ জাকারিয়া হোসেন, মাওলানা এমদাদুল্লাহ মাশরুর,  অধ্যক্ষ গাজী মারুফুল কবির ,খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দীন প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর