বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চৌগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৫-০৩-১০ ২১:০৮:৫৫

চৌগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও ফায়ার সার্ভিসের আয়োজনে র‍্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী ও মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাত হুসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা মাহমুদা প্রমুখ উপস্থিত ছিলেন। মহড়া কার্যক্রম পরিচালনা করেন ফায়ার সর্ভিসের চৌগাছা স্টেশনের সদস্যরা। এতে উপজেলা পরিষদ লাইসিয়াম স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 


এ জাতীয় আরো খবর