আসকার ইবনে শাইখ বিশিষ্ট নাট্যকার, গল্পকার ও শিক্ষাবিদ। তাঁর প্রকৃত নাম মোহাম্মদ ওবায়েদুল্লাহ।
জন্ম ১৯২৫ সালের ১০ মার্চ বৃহত্তর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাইজহাটি গ্রামে। স্কুল জীবন থেকেই তাঁর প্রচণ্ড ঝোঁক ছিল নাটকের প্রতি।
তিনি আনন্দমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক পাস করেন। স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
পেশা অধ্যাপনা হলেও নাটকে তাঁর আগ্রহ তাঁকে এদেশের আধুনিক নাট্যজগতের ভিত্তি তৈরি করতে সহায়তা করে।
তাঁর লেখা উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে - বিরোধ, পদক্ষেপ, শেষ অধ্যায়, প্রতীক্ষা, টিপু সুলতান, লালন ফকির প্রভৃতি।
তিনি সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক লাভ করেন।
২০০৯ সালের ১৮ মে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি।