চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে সিমেন্ট ও ইট বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিমেন্ট বোঝাই ট্রাকের চালক সাদ্দাম হোসেন(৩৬) নিহত হয়েছেন। তিনি রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিযনের হাট রামচন্দ্রপুর ডাংরীপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহাসড়কের দারিয়াপুর মহাজনপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহীগামী ইট বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীতে নারায়নগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিমেন্টবোঝাই ট্রাকের কেবিনে স্টিয়ারিং এর চাপায় আটকা গড়ে আহত হন চালক সাদ্দাম। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কেবিন কেটে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠালে সকাল ৮টার দিকে চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় ঘন্টাখানেক পর ইট আনলোড করে ট্রাক দুটি সরিয়ে নেবার পর যোগাযোগ স্বাভাবিক হয়। এদিকে এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী গেছে শোনা গেলেও তার পরিচয় নিশ্চিত কওে নি কোন সূত্র।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, ঘটনার পর ইট বোঝাই ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেণে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।