সোমবার, আগস্ট ২৪, ২০২৬

পবিত্র ওমরাহ পালনে 'বাসস' চেয়ারম্যান আনোয়ার আলদীন'র সৌদি গমন

  • শেখ নাদীর শাহ্,
  • ২০২৫-০৩-০৮ ২০:০৮:৪১

পাইকগাছা(খুলনা):
পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন
খুলনার পাইকগাছার কপিলমুনির কৃতিসন্তান বাংলাদেশ সংবাদ সংস্থা'র (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ন সম্পাদক প্রতিথযশা সাংবাদিক আনোয়ার আলদীন।
শনিবার (০৮ মার্চ) বিকেলে পবিত্র ওমরাহ পালনে সৌদি'র উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি বিশিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব  মিজানুর রহমান খান ও কেশবপুরের আজাদ হোসেন রয়েছেন।
প্রসঙ্গত, সুন্দরবন উপকূলীয় জনপদের এ কৃতি সন্তান নিজ জন্মস্থান কপিলমুনিতে একাধারে বায়তুল মামুর জামে মসজিদ ও  কালচারাল সেন্টার, জিয়া প্রাইমারী হেলথ কেয়ার সেন্টার ও ইকরা একাডেমি প্রতিষ্ঠা করেন। যা বিস্তীর্ণ জনপদের মানুষদের আলোর পথ দেখাচ্ছে।


এ জাতীয় আরো খবর