বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

জন্মদিন কথাসাহিত্যিক আনিসুল হক

  • মেসবা খান
  • ২০২৫-০৩-০৪ ১৮:৫৮:৫৪

কবি, সাংবাদিক, গল্পকার, ঔপন্যাসিক, গদ্যকার্টুনিষ্ট- সবগুলোই যাঁর নামের সঙ্গে মানিয়ে যায় তিনি আনিসুল হক।
আজ ৪ মার্চ নন্দিত এই ব্যক্তিত্বের ৬০তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি নীলফামারীতে জন্মগ্রহণ করেন। শুভ কামনা আনিসুল হক!
আনিসুল হক রংপুর জিলা স্কুল থেকে ১৯৮১ সালে এসএসসি এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে ১৯৮৩ সালে এইচএসসি পাস করেন। 
উভয় পরীক্ষাতেই সম্মিলিত মেধাতালিকায় স্থান পান। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ থেকে স্নাতক পাস করেন।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালে বাংলাদেশ সরকারের রেলওয়ে বিভাগে যোগদান করেন। অল্প কিছুদিন চাকরির পর সাংবাদিকতায় চলে আসেন।
তিনি ১৯৮৭ সালে সাপ্তাহিক 'দেশবন্ধু' পত্রিকার সহসম্পাদক, ১৯৮৯ সালে সাপ্তাহিক 'পূর্বাভাস' পত্রিকার নির্বাহী সম্পাদক, ১৯৯১ সালে 'সাপ্তাহিক খবরের কাগজ' এর ব্যবস্থাপনা সম্পাদক হন।
১৯৯৩ থেকে ১৯৯৮ পর্যন্ত 'দৈনিক ভোরের কাগজ' এর সহকারি সম্পাদকের দায়িত্ব পালন করেন। তারপর থেকে 'দৈনিক প্রথম আলো' এর সাথে যুক্ত আছেন।
বুয়েটে পড়ার সময় কবিতার দিকে বেশি ঝোঁক ছিল তাঁর। পরবর্তীতে এর পাশাপাশি কথাসাহিত্যেও মনোযোগী হন। উপন্যাস, বিদ্রুপ রচনা, নাটক রচনায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন আনিসুল হক।
মুক্তিযুদ্ধকালীন সময়ের সত্য ঘটনা নিয়ে তাঁর লেখা 'মা' উপন্যাসটি সূধী ও পাঠক সমাজে আজও সমানভাবে সমাদৃত। বইটি বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে।
৫১বর্তী, আজকালকার ভালোবাসা, আলো-অন্ধকারে যাই, আমার একটা দু:খ আছে, আয়েশা মঙ্গল, তাঁর বিখ্যাত কয়েকটি গল্পগ্রন্থ। 
মা, বীর প্রতীকের খোঁজে, নিধুয়া পাথার, খেয়া তাঁর জনপ্রিয় উপন্যাস।
তাঁর রচিত বিখ্যাত টিভি নাটকগুলো হচ্ছে নাল পিরান, করিমন বেওয়া, প্রত্যাবর্তন, সাঁকো, প্রতি চুনিয়া, চড়ুইভাতি, মেগা সিরিয়াল ৫১বর্তী।
আনিসুল হকের 'ব্যাচেলর' এবং 'মেড ইন বাংলাদেশ' সিনেমা দুটির কাহিনী সুধী সমাজে তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছিল।
শ্রেষ্ঠ টিভি নাট্যকার হিসেবে পুরস্কার, টেনাশিনাস পদকসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি। 
সাহিত্যের জন্য পেয়েছেন খুলনা রাইটার্স ক্লাব পদক, কবি মোজাম্মেল হক ফাউন্ডেশন পুরস্কার।
২০১২ সালে কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পান। 
২০২৩ এর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর সাড়াজাগানো উপন্যাস 'আমার মাকে কখনো'। এখনো তিনি লিখে চলেছেন নিরন্তর। 
তাঁর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।
 


এ জাতীয় আরো খবর