ওহে! দক্ষিণ হাওয়ায় বিচিত্র বৈকালে,
আরো প্রাণবন্ত হয়ে উঠি অরুন রঙে।
নৈঃশব্দের এই ভীষণ গভীরতায়
আবিষ্ট করে ফেলেছে আমায় ,
ঐ সাগর কন্যার মায়াবী হাতছানি।
বেদনারা এখনও আছে সামান্য অবশিষ্ট
তা যে অনুভব করি,
শুধু তুমি পাশে নেই বলে।
অথচ,
দেখো ! গোধূলির ক্ষয়ে যাওয়া আলোটুকু
ধরে রাখলাম চোঁখের তারায়,
সে আলোয় তোমাকে দেখবো বলে
নতুন উৎসবে নতুন ধারায়।
আমি বহমান কিন্তু প্রগাঢ় ,
তাই , আমাকে নিয়ে ভয় পাওয়ার নয়!
আমি আছি খুব কাছে নিগূঢ়।