শাজাহান সিরাজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক এবং রাজনীতিবিদ।
জন্ম ১ মার্চ ১৯৪৩ সালে বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায়। পিতার নাম আবদুল গণি মিয়া ও মাতা রহিমা বেগম।
সিরাজ ছিলেন মুক্তিযুদ্ধকালীন অন্যতম একজন ছাত্রনেতা। তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৩ বার জাসদের মনোনয়নে এবং ১ বার বিএনপি'র মনোনয়নে সংসদ সদস্য নিবাচিত হন।
শাজাহান সিরাজ ২০০১ সালের নির্বাচনের পর খালেদা জিয়ার সরকারে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি রাজনীতিতে ইতিহাসখ্যাত চার খলিফার একজন ছিলেন।
১৪ জুলাই ২০২০ সালে তাঁর জীবনাবসান ঘটে। শ্রদ্ধাঞ্জলি।