বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

স্মরণ-সূর্যোদয়ের নায়ক পলান সরকার

  • মেসবা খান
  • ২০২৫-০৩-০১ ২০:১৪:৩৪

পলান সরকার একজন সাদা মনের মানুষ। একজন আলোর ফেরিওয়ালা। জ্ঞানের বাতিঘর। 
সরকার তাঁর কর্মের স্বীকৃতি হিসেবে তাঁকে ভুষিত করেছে একুশে পদক সন্মাননায়। 
রোজ ২০-২৫ কিলোমিটার হেঁটে বিনামূল্যে সবাইকে বই বিলি করতেন। পড়া হলে আবার সেগুলো ফেরত নিয়ে যেতেন।
৩৫ বছর ধরে অজ-পাড়াগাঁয়ে এভাবেই তিনি নিরবে জ্ঞানের আলো জ্বালিয়ে চলছিলেন। তাই পলান সরকার নামটি শুনলেই মাথা নত হয়ে আসে। তিনি একাই একটি গণগ্রন্থাগার। 
উনিশশো একুশের দশ সেপ্টেম্বর পৃথিবী ঝলসে দেয়া এই আলোক বৃক্ষ পহেলা মার্চ দুহাজার উনিশে চলে যান না ফেরার দেশে। স্যালুট পলান সরকার!!


এ জাতীয় আরো খবর