আমাদের জীবনে কিছু সম্পর্ক আসে,
যে সম্পর্ক গুলো টিকবে না জেনেও
হৃদয়ের গভীরে লালন করতে হয়-
কোন এক অবুঝ টানে, অজানা মায়ায় ।
সম্পর্কের মূল্য বুঝা এতো সহজ বিষয় না,
আপনি চালাক হতে পারেন, শিক্ষিত হতে পারেন -
হতে পারেন সুদর্শন,
কিন্তু সম্পর্কের মূল্য বোঝার যদি ঙ্গান বা মন না থাকে,
তবে আপনার সকল বুদ্ধিমত্তার ফলাফলই শূন্য ।
হাজার চাইলেও কারও প্রতি মায়া জন্মানো সহজ না,
মায়া সে-তো মনের অজান্তেই তৈরি হয়ে যায়
ব্যক্তি বিশেষ,
আর যার প্রতি মায়া তৈরি হয় সে জীবনের বিশেষ কেউ।
কিন্তু, সব মানুষ সেই মায়ার মূল্য দিতে জানেনা
তাদের মিথ্যা দম্ভ, বোকামি বা স্বার্থপরতার কারণে !
হৃদয়ের অজান্তেই যে সম্পর্ক গুলো তৈরি হয়,
আবার সেই হৃদয়ের কবরেই-
অযত্নে অবহেলায় সম্পর্কের দাফন হয়ে যায়,
শুধু চুপিচুপি বয়ে বেড়াতে হয় -
একটি সম্পর্ক মরে যাওয়ার নিদারুণ শোক !