শনিবার, অক্টোবর ৩, ২০২৬

খুলনা টিটিসিতে "নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন" বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-২৭ ২২:২১:৫২

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বিভাগীয় পর্যায়ে "নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন" বিষয়ক এক বিনিময় সভা বৃহস্পতিবার  বেলা ১১ টায় তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহা-পরিচালক (যুগ্মসচিব) মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় বক্তৃতা করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা)  প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, দিঘলিয়া  উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)'র আইসিটি বিভাগের শিক্ষক প্রফেসর ড. আশরাফুল গনি ভ‚ঁইয়া, বিএমইটির ডাইরেক্টর (ট্রেনিং) মোঃ সালাউদ্দিন, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার উপ-পরিচালক এটিএম শওকত হোসেন, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা  ফিরোজ হাসান, খুলনা প্রেস ক্লাবের  আহŸায়ক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার খুলনা ব্যুরো চীফ এনামুল হক,  হ্যামকো গ্রæপের চেয়ারম্যান, সৈয়দ আহমেদ তালুকদার, প্রবাসী কল্যাণ ব্যাংকে, খুলনার ব্যবস্থাপক মোঃ হাসানুজ্জামান , খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় খুলনা বিভাগের সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশ্ববিদ্যালয়, কলেজের, শিক্ষক,প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি প্রশিক্ষণ ব্যুরো  এ মতবিনিময় সভার আয়োজন করে। মোঃ আশরাফ হোসেন তার বক্তৃতায় বলেন দক্ষ জনশক্তি দেশের সম্পদ। তিনি বলেন খুলনার মানুষ সৎ,আন্তরিক ও অতিথি পরায়ণ এমন মানুষের চাহিদা বহির্বিশ্বে ব্যাপক।এসকল মানুষকে কারিগরি শিক্ষা ও ভাষা শিক্ষার মাধ্যমে বিদেশে পাঠালে তারা আন্তর্জাতিক শ্রম বাজারে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তিনি আরও বলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ জনশক্তি রপ্তানি করে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বার উন্মোচন করবে। এরই ধারাবাহিকতায় খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জব রিপ্লেসমেন্ট সেন্টার চালু করা হবে।

 


এ জাতীয় আরো খবর