দুনিয়া এটা বুঝিয়েছে,
সবার অভিমান সঠিক,
আমার অভিমানটাই ভুল।
সবার অভিযোগ সঠিক,
আমার অভিযোগটাই ভুল।
সবার হিসেব সঠিক,
আমার হিসেবটাই ভুল।
সবার সিদ্ধান্ত সঠিক,
আমার সিদ্ধান্তটাই ভুল।
ভুলের মালা গলায় জড়িয়ে তাই,
নিশ্চুপ দাঁড়িয়ে পথ খুঁজি ঠাঁই,
মিথ্যে মানুষের ভীড়ে হয়ত
কোথাও যাওয়ার জায়গা নাই।
নিষ্ঠুর এই দুনিয়ার কাছে তাই
আমার আর কিছুই বলার নাই।
ভুল পথিক একলা ভারী,ঠিকানাবিহীন
ভুলের মাশুল গুনতে গুনতেই শব্দবিহীন।
সঠিক মানা জনতার ভীড়ে তাই
আপনমনে নিশব্দ ক্ষণে নিজেকে হারাই,
বাঘমানুষের কোলাহলে
মৃদু হেসে মন ব্যাংকে শুধু অভিমান জমাই।
অভিমানের পাহাড় নিয়ে
অভিযোগবিহীন আমি বেশ আছি তাই।
যতই জমুক আমার কাছে সবার অভিমান,অভিযোগ
কারো কাছেই আমার কোনো অভিমান বা অভিযোগ নাই।
যা কিছু প্রাপ্তি জীবন তোমার কাছে, তুমি দিয়েছ আমায়
আর কিছুই হয়ত চাওয়ার কিংবা প্রত্যাশা নাই,
ভুলের মালা শিখিয়েছে জীবনের আসল সত্যটাই!