চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ইো বিভিন্ন স্থানে অবস্থিত অবৈধ ১৬টি ইটভাটাকে ২ লক্ষ টাকা করে ৩২ লক্ষ টাকা অর্থদন্ড করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে হিনো,নবাব ও লায়ন নামের তিনটি ভাটার কিলন ও চিমনি এস্কেভেটর দিয়ে ভেঙ্গে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সাহায্যে পানি ঢেলে আগুন নিভিয়ে দেয়া হয়। এই ১৬টি ভাটার জেলা প্রশাসক প্রদত্ত ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না।
পরিবশে অধিদপ্তর সূত্র জানায়,গত মঙ্গলবার(২৫ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে ভাটা ভাঙ্গা ও অর্থদন্ড আরোপ কার্যক্রম পরিচালনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আবু সাঈদ বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ (সংশোধিত) এর ৫(২) ধারা সহ বিভিন্ন ধারা অমান্য করায় ১৬টি ইটভাটা মালিককে দুই লক্ষ করে ৩২ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। এ সময় ৩টি ইটভাটা ভেঙ্গে দিয়ে বন্ধ করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা স্বাস্থ্য বিভাগীয় প্রতিনিধির উপস্থিতিতে জেলা প্রশাসন,পুলিশ,ফায়ার সার্ভিস ও র্যাব এর সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর,ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রেজওয়ান-উল-ইসলাম। এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানায় পরিবশে অধিদপ্তর ।