বুধবার, আগস্ট ১৯, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • মহা জীবন
  • ২০২৫-০২-২৬ ১৭:৫৩:৩৯

ও জীবন মহৎ জীবন, বরাভয় তোমার হাতে 
ও জীবন তুমুল জীবন, উল্লাসে সবাই মাতে।
ও জীবন ছোট্ট জীবন, মৃত্যুটা আসে ফাঁকে,
ও জীবন অমর জীবন, স্মৃতি সব যত্নে রাখে।
 
ও জীবন নদীর স্রোতে, বইবে নতুন খাতে 
ও জীবন প্রভাত প্রাতে, জোছনা উঠবে রাতে।
ও জীবন আকাশটাকে, ধরে রাখো বন্দী করে, 
ও জীবন ক্ষুদ্রতাকে, ভেঙে ফেলো লড়াই করে।

ও জীবন বাঁচতে জানে, সখা সব থাকবে ঘিরে 
ও জীবন মৃত্যু মানে, চেনা মুখ হারায় ভিড়ে।
ও জীবন ডালা মেলো, উড়ে যাও অসীম নিলে, 
ও জীবন কত আলো, দেখে আসো পদ্মবিলে। 

ও জীবন অভিমানে, ভুলে গেছো বর্ণালী রঙ 
ও জীবন গানে গানে, ভেঙে ফেলো ঠুনকো অহং।
ও জীবন রং তুলিতে, এঁকে ফেলো মহাজীবন 
ভরে নাও নিজ ঝুলিতে, ভেঙে ফেলো ক্ষুদ্র জীবন।


এ জাতীয় আরো খবর