বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

স্মরণ-সাংবাদিক বজলুর রহমান

  • মেসবা খান
  • ২০২৫-০২-২৬ ১৭:০৮:৪৫

সাংবাদিক বজলুর রহমান ভাইয়ার জন্ম ১৯৪১ সালের ৩ আগস্ট বৃহত্তর ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরনিয়ামতপুর গ্রামে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করে ১৯৬১ সালে দৈনিক সংবাদে সহকারি সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরে ভারপ্রাপ্ত সম্পাদক ও সম্পাদক হন। তিনি ছিলেন নির্লোভ, স্বপ্রতিভায় আলোকিত কৃতী মানুষ। 
সংবাদে সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাপ্তাহিক 'একতা' সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে বজলুর রহমানের সম্পাদনায় ‘মুক্তিযুদ্ধ’ নামে একটি পত্রিকা প্রকাশিত হতো।
বজলুর রহমান মহান মুক্তিযুদ্ধ, বাষট্টির ছাত্র আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সামরিক শাসনবিরোধী আন্দোলন ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। 
তিনি প্রখ্যাত রাজনীতিবিদ প্রয়াত মতিয়া চৌধুরীর স্বামী।
২৬ ফেব্রুয়ারি ২০০৮ সালে বিশিষ্ট এই সাংবাদিক ও মুক্তিযোদ্ধার জীবনাবসান ঘটে। 
 

 


এ জাতীয় আরো খবর