বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

স্মরণ-বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ

  • মেসবা খান
  • ২০২৫-০২-২৬ ১৭:০২:১৭

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে শহীদ হন।
এদিন পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন তিনি। 
যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাঁকে সমাহিত করা হয়।
নূর মোহাম্মদের জন্ম ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে।
বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জিন্নাতুন্নেছা খানম।
বাল্যকালেই বাবা-মাকে হারান তিনি। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তবে, মতান্তর রয়েছে।
মহিষখোলার নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ নূর মোহাম্মদ নগর করা হয়। শ্রদ্ধাঞ্জলি।
 


এ জাতীয় আরো খবর