তোমাকে আমার মুখে আমি সারাক্ষণ চেপে ধরে রাখবো,
একটি কথাও বলবো না। যাও পাখি'- এই দুটি শব্দ শুধু নাকে নাক ঘষে,
মুখে মুখ ঘষে কপালের দিকে উড়ে যাবে।
ভালোবাসা, পড়েছিস পাগলের হাতে, ভাঁজ করে সারারাত বাঁহাতে কব্জিতে বেঁধে রাখি।
পাখি যাক, তুমি কোথা যাবে?'
একদিন দগ্ধঘাসে ভালোবেসে নিজ হাতে বিছিয়ে দিয়েছিল
মনে রেখো-দাবির রুমাল।
একটি গোলাপ কুঁড়ি বুকে নিয়ে দুইটি সবুজ পাতা
ধরণীর এক কোণে নিজেদের অসামান্য সুখী ভেবেছিল।
এখন গোলাপ থেকে পাতা ঝড়ে পড়ে,
এখন রুমাল থেকে পাখি উড়ে যায়...। আর আমি সারাদিন
তুমি ও রুমালটাকে মেলাতে ভালোবেসে চোখ মুছি
মনে রেখো'-শব্দ দুটি দিয়ে।