বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

উৎসবমুখর পরিবেশে থেকে শুরু হচ্ছে মহেশখালীর ঐতিহাসিক শিব চতুর্দশী ও আদিনাথ মেলা

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০২-২৫ ২৩:৪৩:৩৫

মহেশখালী কক্সবাজার ,২৫ শে ফেব্রুয়ারী ২০২৫
বাংলাদেশর একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা 
মহেশখালীতে ২৬ শে ফেব্রুয়ারী (বুধবার)থেকে 
উৎসবমুখর পরিবেশে শুরু হচ্ছে মহেশখালীর ঐতিহাসিক শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা। অপরদিকে মৈনাক পাহাড়ের পাদদেশে বসবে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা।
প্রতি বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদিদেব শিবের আর্শীবাদ লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন পূজা করে থাকে। এ বছর শিব চতুর্দশী পুজার মূল দর্শনের লগ্ন ২৬ শে ফেব্রয়ারী বুধবার সকাল ১০:০০টা থেকে শুরু হয়ে ২৭ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০:৩০মিনিটে শেষ হবে।
হিন্দু সম্প্রদায়ের সকল বয়সের নর-নারীরা ডাব, দুধ দিয়ে একে একে দেবাদিদেব মহাদেব শিবকে স্নান করানোর মধ্যে দিয়ে নিজেদের পূণ্য অর্জনের চেষ্টা করবেন। শুধু হিন্দু সম্প্রদায় নয়, দেবাদিদেব মহাদেব শিবকে দর্শন ও স্নান করানোর জন্য বৌদ্ধ সম্প্রদায়ের নর-নারীদেরও ঢল নামে আদিনাথ মন্দিরে।
হিন্দু সম্প্রদায় ছাড়াও এ মিলনমেলায় সামিল হবে দেশ-বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের নর-নারীরা। পূজারী আর পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠবে আদিনাথের মৈনাক পাহাড়ের চূড়া। আর বঙ্গোপসাগরের কূল ঘেষে গড়ে উঠা এ পাহাড়ের চূড়ায় বসবে লাখো নর-নারীদের মিলন মেলা। হিন্দু সম্প্রদায় ছাড়াও এ মিলনমেলায় সামিল হবেন দেশ-বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের নর-নারী।
আদিনাথ  মন্দিরটি বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী উপজেলার সিন্ধু নদীর তীরে মৈনাক পর্বতের চূড়ায় অবস্থিত। এখানে রয়েছে শ্রী শ্রী মহাদেবের এক অলৌকিক শিবলিঙ্গ, এর পাশাপাশি আছে নেপাল থেকে আনা শ্রী শ্রী অষ্টভূজার (দুর্গামূর্তি) শ্বেতপাথর’র মূর্তি। পাহাড়ের উপর দৃশ্যমান জোড়া পুকুর, এছাড়া আরও রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, যা একজন দর্শনার্থী ও ভ্রমণ প্রিয় মানুষকে দিতে পারে খুশির এক বিনোদন।
আদিনাথ দর্শনে আসা হাজার হাজার নর-নারীদের নিরাপত্তা ও মেলাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে মহেশখালী উপজেলা  প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সাগর পথে মহেশখালী পারাপারে কোন পূজারী ও পর্যটকদের অসুবিধা কিংবা দুর্ভোগের কবলে পড়তে না হয়, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সম্পাদক উপজেলা নির্বাচন অফিসার বিমেন্দু কিশোর পাল জানান, এই বছর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মেলার সাত দিনের অনুমতি দেওয়া হয়েছে ৷ এই লক্ষ্যে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে,তাছাড়া গত বছরের তুলনায়  এই বছর মেলায় লোক সমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 
তাই ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রায় ২শতর অধিক নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রতি বছরের ন‍্যায় এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারী ও ভক্তবৃন্দদের জন্য থাকার সু-ব‍্যবস্থা থাকবে। অনৈতিক কর্মকাণ্ড, যাত্রা, সার্কাস, হাউজী, যে কোন ধরনের জুয়া ও বিনোদন মূলক ব্যবস্থা থাকবে না। সে সাথে গ‍্যাস বেলুন বিকিকিনি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ৷
মেলার সার্বিক বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ জানান-
মহেশখালীর ঐতিহাসিক শিব চতুর্দশী ও আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে (মেইন প্যান্ডলে)১০জন পুলিশ ও ১০জন আনসার সদস্য থাকবে, সাদা পোশাকে পুলিশ ও বাংলাদেশ নৌ-বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে।

 


এ জাতীয় আরো খবর