বুধবার, জুলাই ২৯, ২০২৬

গিলাতলা বন্ধুমহল এর উদ্যোগে ৮ দলীয় ফুটসাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান মামুন একাদশ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-২৫ ২০:৪৬:৫২

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ গিলাতলা বন্ধুমহল এর উদ্যোগে ৮ দলীয় ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিকাল ৫ টায় গিলাতলা কেডিএ আবাসিক আনন্দ নিকেতন মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল  খেলায় মামুন একাদশ ও আলিফ একাদশ একে অপরের মুখোমুখি হয়। ৩ -২ গোলে মামুন একাদাশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এর আগে সকাল ৯ টায় খেলার শুভ উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান । গিলাতলা যুব সংঘের সভাপতি সাইফুল্লাহ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ বিল্লাল হোসেন, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ । এ সময় উপস্থিত ছিলেন মোল্লা লোকমান হোসেন, শাহাজামাল মোল্লা, খলিলুর রহমান, মোঃ নাসিরউদ্দীন, মোঃ রাকিব, মোঃ সবুজ ইসলাম , আবির হোসেন প্রমুখ। 

 


এ জাতীয় আরো খবর