বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ,সংঘর্ষ-ককটেল বিষ্ফোরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০২-২৫ ২০:২৪:০৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা,অবনতিশীল আইশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি,দ্রæত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারী) বিকেলে বিএনপি জেলা শাখার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে এই সমাবেশ হয়। সমাবেশ চলাকালে মঞ্চে বসা ও বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বিএনপির  স্থানীয় একটি গ্রæপ  ও জেলার শিবগঞ্জ উপজেলা থেকে  আসা অপর একটি গ্রæপে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলে অন্তত: ১৫ মিনিট ধরে। এসময় সমাবেশস্থলের চেয়ার ভাংচুর করা হয় ও ব্যানার ছিড়ে ফেলা হয়।  সংঘর্ষে কয়েকজন নেতা-কর্মী আহত হন বলে জানা গেছে। সংঘর্ষের পর শিবগঞ্জের গ্রæপটি সমাবেশস্থল ছেড়ে চলে যায়। এরপরই পৌরপার্ক  সংলগ্ন শহরের  প্রধান বানিজ্যিক এলাকা বড়ইন্দারা মোড়ে অন্তত: ২টি ককটেল বিষ্ফোরিত হয়। এতে হতাহতের ঘটনা  না ঘটলেও আতংকিত হন ব্যস্ততম এলাকার  ব্যবসাযীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং নেতৃবৃন্দ বক্তব্য সংক্ষিপ্ত করে সমাবেশস্থল ত্যাগ করেন। জানা গেছে, জেলা বিএনপির প্রভাবশালী নেতা ও শিবগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক আশরাফুল ইসলামকে বক্তব্য না দিতে দেয়ায় উত্তেজিত হয় তার অনুসারীরা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাড. সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া। জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপু। উপস্থিত ছিলেন জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া বলেন, কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আসা শিবগঞ্জের আহব্বায়ক বক্তব্য দিতে না পারায় ঘটনাটি ঘটে। এছাড়া মঞ্চে অনেক নেতাকর্মী ভীড় করার কারণেও বিশৃঙ্খলা হয়। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয় নি। কেউ আটক হয় নি।


এ জাতীয় আরো খবর