শনিবার, জুন ২৭, ২০২৬

ফে র দৌ স খা ন ম

  • প্রেম
  • ২০২৫-০২-২৫ ০০:২০:৫২

প্রেম নাকি বহুবার হতে পারে,
হাজার নারী পুরুষের সঙ্গোপনে  !
প্রেমে থাকে না শর্ত ,
থাকে না ধরা বাঁধা নিয়ম !
প্রেম না কি যখন তখন ছেড়ে যায়
থাকে না অভিযোগ
এরই নাম প্রেম না কি মোহ ?
তবে এ মন  কেন কাঁদে ?
বিরহের গান কেন বাজে 
হৃদয় শিহরিত হয়ে ওঠে
কেন নিজেকে হারিয়ে ফেলতে হয় 
মৃত্যু যন্ত্রণার প্রতীক্ষা !
এরই নাম প্রেম ?
প্রেম...
ক্ষমা করো,
তুমি স্বর্গীয় না কি সর্বনাশা !

বন্ধু আইডি- ৪৭৫


এ জাতীয় আরো খবর