ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার শিরোমনি শিল্পঅঞ্চলের শ্যামগজ্ঞ কেন্দ্রীয় পন্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন আগামি ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। আজ বিকাল ৪ টায় শ্রমিক ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খুলনা জেলা জামায়াত ইসলামির সহকারী সেক্রেটারী মুন্সি মইনুল ইসলাম , কমিটির সদস্য বেসরকারী পাট, সুতা ,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা গোলাম রসুল খান ও বেসরকারী পাট, সুতা ,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক এর সাথে ভোটের দিন ভোটের পরিবেশ সুষ্ঠ ও শান্তিপুর্ন করার লক্ষে বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন প্রার্থীরা। প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন , সভাপতি প্রার্থী মোঃ হাসান শেখ , আমিরুল শেখ। সহ সভাপতি প্রার্থী মোঃ মাসুদ রানা ও তালেব মোড়ল। সাধারন সম্পাদক প্রার্থী মিলন সরদার ও আব্দুল আলী। সহ সাধারন সম্পাদক আবুল কালাম ও রুহল শেখ। সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন ও মোঃ আলী সরদার। প্রচার সম্পাদক মোস্তাইন শেখ ও মোঃ আরিফ গাজী। কোষাধক্ষ মোঃ মিয়ারাজ হোসেন ও শেখ ফজলুর রহমান। ২৭ ফেব্রæয়ারী সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কেন্দ্রীয় পন্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে ৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।