মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

শান্তিপাড়া জনকল্যাণ বহুমুখী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০২-২২ ২৩:৫৬:৪৬

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ শান্তিপাড়া জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ভোট গ্রহণ শেষে।
সভাপতি পদে নুর ইসলাম নওসাদ।সহ-সভাপতি পদে প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন মো: বেলাল হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন আবু নাছের। সদস্য পদে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক,মো: ইমাম হোসেন, মো: জামসেদ,মোহাম্মদ নুর হোসেন,মো: মাঈন উদ্দিন, মো: সিরাজুল ইসলামের নাম ঘোষণা করেন শান্তিপাড়া জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় অফিসার সোহরাব হোসেন। এসময় উপস্থিত ছিলেন শান্তিপাড়া জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইয়ুব খান, যুথিকা রানী দাস,বিশিষ্ট ব্যবসায়ী মো: মৌমিনুল হক হেলাল,শান্তিপাড়া জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সচিব মো: আবদুল ছাত্তার প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর