বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ঐতিহ্যবাহী গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার বদরী সম্মেলন অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-২২ ২১:১২:৫১

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার খানজাহান আলী থানার ঐতিহ্যবাহী গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার ১২তম আজীবন দাতা সদস্য (বদরী) সম্মেলন ও সুধী সমাবেশ-২০২৫ শনিবার (২২ ফেব্রæয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাওলানা নূর সাঈদ জালালী। সম্মেলনে সভাপতিত্ব করেন মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব শেখ ফেরদৌস রহমান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, শেখ হারুন অর রশিদ, শেখ গোলাম কিবরিয়া মিন্টু, ডাক্তার খুরশিদ আলম জনি ও অধ্যক্ষ গাজী মারুফুল কবির।  মাদ্রাসা কমিটির সেক্রেটারী মোল্যা নূরুল ইসলাম এর পরিচালনায় বক্তৃতা করেন আলহাজ্ব মাওলানা গোলাম মোস্তফা, মাদ্রাসার মুহতামিম হাফেজ ওয়াহিদুজ্জামান, আলহাজ্ব মোল্লা হারুন অর রশিদ, ক্বারী আসহাব উদ্দীন, আলহাজ্ব মোফাজ্জল হোসেন, এস.এম হেকমত আলী, শেখ আব্দুল মজিদ, আলহাজ্ব শৈয়দ আবু বক্কও, আলহাজ্ব শেখ শহীদুল্লাহ, গাজী আব্দুর রশিদ, শেখ মোকসেদ আলী, শেখ মুজিবুর রহমান, আলহাজ্ব শেখ শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা বেলাল হোসাইন, হাফেজ জুবায়ের হোসেন, আলহাজ্ব হাফেজ ইব্রাহিম, আলহাজ শেখ মাহবুব কবির, মোল্লা রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

 


এ জাতীয় আরো খবর