বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০২-২১ ২০:১৮:৪১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
যথাযথ মর্যাদায় ও ভাবগার্ম্ভীর্যের  সাথে এবং  বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে  ভাষা শহিদদের সম্মান ও স্মৃতির উদ্দেশ্যে পূস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মো; আব্দুস সামাদ। এরপর পুলিশ কর্মকর্তাদের নিয়ে  পূষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মো: রেজউল করিম। এরপর বীর মুক্তিযোদ্ধাগণ সহ  বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,বিভিন্ন  সাংস্কৃতিক,সামাজিক ও রাজনৈতিক  সংগঠনের প্রতিনিধি ও নেতৃবন্দ এবং সকল স্তরের ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শুক্রবার(২১ ফেব্রæয়ারী) সকালে বিভিন্ন ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলণ করা হয়।  ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রæয়ারী, আমি কি ভুলিতে পারি’-অমর এই গান গাইতে গাইতে খালি পায়ে প্রভাত ফেরী করে  শহিদ মিনারে ফুল দেয় বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শিক্ষক-শিক্ষার্থীরা। দিবসটি উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন,আবৃত্তি, সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন ষ্টেডিয়ামে  শহিদ দিবসের তাৎপর্য,মহান মুক্তিযুদ্ধে  ভাষা আন্দোলনের চেতনার ভূমিকা তুলে ধরে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 


এ জাতীয় আরো খবর