তাহিরপুর যুবদলের জিয়াউর রহমান আখঞ্জী'র ঈদের শুভেচ্ছা
- সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
-
২০২১-০৫-১২ ০০:২৬:১৭
- Print
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও তাহিরপুরবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম. জিয়াউর রহমান আখঞ্জী।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদের খুশি ব্যক্তি ও সামাজিক জীবনে বয়ে আনবে শান্তি ও সমৃদ্ধি। হিংসা বিদ্বেষ ভুলে ত্যাগ আর বিলিয়ে দেয়ার শিক্ষায় কল্যাণময় হবে বলে প্রত্যাশা করেন তিনি।
এ বছর পবিত্র ঈদুল ফিতর একটু ভিন্নভাবে পালন হচ্ছে। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। আমাদের সকলকে মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা এবং এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের প্রতি লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি ।
জনতার ভালবাসাই আমার চলার শক্তি হিসেবে উল্লেখ করে শুভেচ্ছা বার্তায় এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে জনগণের ভালবাসা ও দোয়া কামনা করেছেন জিয়াউর রহমান।।