বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

সব্যসাচী গীতিকার মাসুদ করিম

  • মেসবা খান
  • ২০২৫-০২-১৮ ০০:০৫:০৬

মাসুদ করিম এদেশের একজন খ্যাতিমান গীতিকার, প্রযোজক এবং ব্যবসায়ি।
দেশ বিদেশের অনেক খ্যাতিমান সুরকারেরা তাঁর রচিত গানে সুর দিয়েছেন এবং বিখ্যাত সঙ্গীতশিল্পীরা গানে কণ্ঠ দিয়েছেন। সঙ্গীতে অবদানের জন্য তিনি দু'বার শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
জন্ম ১৯৩৬ সালের ১৭ ফেব্রুয়ারি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দুর্গাপুরে। তাঁর বাবা রেজাউল করিম ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা মোসাম্মাত নাহার ছিলেন গৃহিনী।
মাসুদ করিম ঢাকা ও চট্টগ্রাম বেতারে প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।
এর কয়েক বছর পরে তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সেক্রেটারি হিসেবে যোগদান করেন।
১৯৬০ সাল থেকে তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জন্য গীত রচনা শুরু করেন। তবে ষাট, সত্তর ও আশির দশকে চলচ্চিত্রের গান রচনা করে তিনি খ্যাতি লাভ করেন।
১৯৬৫ সালে কন্ঠশিল্পী দিলারা আলোর সাথে চট্টগ্রাম বেতারে তাঁর পরিচয় হয় ও সেই সূত্র ধরে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তাঁর স্ত্রী দিলারা আলো একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী। ষাট ও সত্তরের দশকে তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সঙ্গীত পরিবেশন করতেন।
মাসুদ করিম ১৯৯৬ সালের ১৬ নভেম্বর কানাডার মন্ট্রিয়লে মৃত্যুবরণ করেন। সেখানেই এক ছায়াঘেরা বৃক্ষের নিচে তাঁকে সমাহিত করা হয়। শ্রদ্ধাঞ্জলি।
 


এ জাতীয় আরো খবর