যশোরের চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামের মোঃ রাসেল হোসেনের জন্মগত প্রতিবন্ধী ছেলে রাকিব হোসেনকে হুইল চেয়ার প্রদান করলো "চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন"। সংগঠনের পক্ষ থেকে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে সংগঠনের নিবেদিত প্রাণ সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে পঙ্গু-প্রতিবন্ধীকে এই হুইল চেয়ার প্রদান করা হয়েছে। জানা গেছে মোঃ রাসেল হোসেনের ছেলে জন্মগত প্রতিবন্ধী মোঃ রাকিব হোসেন ( বয়স ১৫) জন্মের পর থেকেই বিছানায় শুয়ে থাকেন। তার পরিবার নিজে একটা হুইলচেয়ার কেনার সক্ষমতা না থাকায় 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাধ্যমে তার চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করেন। (আর্স বাংলাদেশ) এর আর্থিক সহযোগিতায় সংগঠনের সকল সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ রাকিব, দীপ্ত বিশ্বাস, মোঃ আছির উদ্দিন, মোঃ রাকিবুল ইসলাম রনি, মোঃ সম্রাট শাকিল, মোঃ রেদোয়ান আহমেদ রিয়াদ, মোঃ শাওন হোসেন, মোঃ খালিদ হাসান, মোঃ লিমন হোসেন, মোঃ শামিম রেজা, মোঃ মনসুর আলি, মোঃ আরাফাত, মোঃ সাজ্জাদ হোসেন সহ আরও অনেকে। "বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।