বিআরটিএ ভোলা সার্কেল অফিসের আয়োজনে পেশাদার গাড়ি চালকদের নিয়ে দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সহকারী পরিচালক বিআরটিএ মো: খালিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত দক্ষতাবৃদ্ধি মূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রায় ১০০ জন পেশাদার গাড়ি চালক নিয়ে আয়োজিত সচেতনতা মূলক সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা পুলিশের টিআই প্রশাসন, বিআরটিএ লাইসেন্স পরিদর্শকসহ অন্যান্যরা।
জেলার বিভিন্ন উপজেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানায় কর্মরত শতাধিক চালকদের উদ্দেশ্য অতিথিরা বলেন, নিরাপদ সড়ক বিনির্মানে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
সরকারি নির্দেশে বিআরটিএ আরও জনবান্ধব হয়েছে। আমাদের পাশাপাশি আপনারা চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে।
দেশ ও জাতির উন্নয়নে পেশাদার গাড়ি চালকদের ভূমিকা উল্লেখ করে অতিথিরা বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি।
একটা গাড়িতে অনেক যাত্রী থাকে আবার পণ্যবাহী গাড়িতে অনেক টাকার পণ্য থাকে। সুতরাং যান এবং মাল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়ার দ্বায়িত্ব থাকে চালকদের কাছে।
তারা আরও বলেন দেশের সকল পেশাদার চালক দক্ষ ও প্রশিক্ষিত হলে যান মালের নিরাপত্তা নিশ্চিত করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।