খানজাহান আলী থানা বিএনপি ঃ নগরীর খানজাহান আলী থানার কেসিসি ২ নং ওয়ার্ড এলাকাতে গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৯ টায় যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি , ছাত্রদল নেতা সিয়াম ,হাসিব ও মুন্নার বাড়িঘড়ে হামলা ভাংচুর ও এলোপাতাড়ি কুপিয়ে জখমের প্রতিবাদে কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খানজাহান আলী থান বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান , বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস , সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, খুলনা মহানগর যুবদলের আহকায়ক আঃ আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ আঃ সালাম, আলমগীর হোসেন, শওকত হোসেন হিট্টু, জাহাঙ্গীর হোসেন খোকা, ইমদাদুল হক, এনামুল হাসান ডায়মন্ড, আতাউর মোড়ল, হেলাল শরীফ, ডাঃ রইচ উদ্দীন, মামুন শেখ, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন বুদ্ধি, আল আমিন, রাসেল আহম্মেদ, মতিয়ার রহমান, শামিম আহম্মেদ, বিল্লাল হোসেন, এমদাদ মোড়ল, রেবিউল ফকির, মাহাবুব মাষ্টার, বেগ হাসান, মাসুম বিল্লাহ , হাবিবুর রহমান বিপ্লব, শাম্মী চৌধুরী মলি, রেশমী সুলতানা, শহিদুল ইসলাম, মামুন খান, মেহেদী হাসান বাপ্পি, এস এম জসিম , মাহাবুব হোসেন, ছাত্রদল নেত্রী লামিয়া আক্তার লাম, শফিকুল ইসলাম, এস এম ইলিয়াজ সরদার, জিহাদুল ইসলাম, খলিলুর রহমান, মনির মির আবুল কালাম, আবজাল হোসেন, জিয়াউদ্দীন রতন, নুরুল ইসলাম , ফারুক হোসেন, ইজ্ঞিঃ বিল্লাল , মিজানুর রহমান, হোসেন বেগ, মামুনুর রশীদ , জসিম শেখ, আসাদ প্রমুখ। এদিকে হামলার পর খবর পেয়ে কেএমপির ডিসি নর্থ ও খানজাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ৩ জনকে আটক করেন এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মোঃ কবির হোসেন।