শনিবার, জুন ২৭, ২০২৬

স্মরণ -কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ

  • মেসবা খান
  • ২০২৫-০২-০৫ ২৩:১৬:৩৮

শঙ্খ ঘোষ দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় কবি, সাহিত্য সমালোচক এবং বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ। তাঁর প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। 
'বাবরের প্রার্থনা' কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। 
২০১৬ সালে তিনি লাভ করেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার। 
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো - ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘উর্বশীর হাসি’, ‘ওকাম্পোর রবীন্দ্রনাথ’ ইত্যাদি।
শঙ্খ ঘোষের পিতা মনীন্দ্রকুমার ঘোষ এবং মাতা অমলা ঘোষ। 
জন্ম চাঁদপুরে ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি। পৈত্রিক নিবাস বরিশাল জেলার বানারিপাড়া।
শঙ্খ ঘোষ বড় হয়েছেন পাবনায়। পিতার কর্মস্থল হওয়ায় তিনি বেশ কয়েক বছর পাবনায় অবস্থান করেন এবং সেখানকার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। 
১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।
তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে অবসর নেন। 
১৯৬০ সালে মার্কিন যুক্তরাস্ট্রে আইওয়া রাইটার্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়, শিমলাতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ আডভান্স স্টাডিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।
২১ এপ্রিল ২০২১ এ তিনি চলে যান না ফেরার দেশে। শ্রদ্ধাঞ্জলি।
 


এ জাতীয় আরো খবর