মহেশখালী কক্সবাজার ০৫ ফেব্রুয়ারী ২০২৫
০৫ ফেব্রুয়ারী ( বুধবার) কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জানুয়ারী /২৫ মাসে মহেশখালী থানায় অদ্যকার পর্যন্ত কর্মরত অবস্থায় (যাবজ্জীবন সাজাপ্রাপ্ত) আসামী সহ ১৬ টি সাজা ওয়ারেন্ট তামিল নিষ্পত্তি,অন্যান্য ওয়ারেন্ট তামিল/নিষ্পত্তি করায় সার্বিক বিবেচনায় কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ,মহেশখালী থানায় কর্মরত এস আই মহসিন চৌধুরী পিপিএমকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ও মহেশখালীতে হ্যাটট্রিক পুরষ্কারে ভূষিত করেন।
তার শারীরিক অসুস্থতার কারণে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ হাত থেকে তার পক্ষে নগদ অর্থ ও ক্রেষ্ট গ্রহণ করেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ।
মহেশখালী থানায় কর্মরত এস আই মহসিন চৌধুরী পিপিএম পুনরায় কক্সবাজার জেলার শ্রেষ্ঠ এস আই ও মহেশখালীতে হ্যাটট্রিক পুরষ্কারে ভূষিত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে, মহেশখালী বাসীর পক্ষ থেকে অভিনন্দন বার্তার হিড়িক পড়ে।
এস আই মহসিন চৌধুরী পিপিএম তার এই অর্জনে স্মরণ করেন- তাঁর (জনম দুঃখী মৃত মা-বাবা'কে)
কৃতজ্ঞতা প্রকাশ করেন- কক্সবাজার জেলা পুলিশের
পুলিশ সুপার,অতিঃ পুলিশ সুপার(ক্রাইম)অতিঃপুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)অতিঃ পুলিশ সুপার(ডিএসবি)
অতিঃ পুলিশ সুপার ( ট্রাফিক ) মহেশখালী সার্কেল (ভারপ্রাপ্ত)আস্থা ও নির্ভরতার প্রতীক(ওসি)মহেশখালী।
শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক-পুলিশ পরিদর্শক (তদন্ত) মহেশখালী।মহেশখালী থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের প্রতি যারা তার একান্ত চালিকা শক্তি।
মহেশখালী উপজেলার সকল ইউনিয়ন পরিষদে কর্মরত যাদের চোখ দিয়ে তিনি দেখেন গ্রাম পুলিশ (চৌকিদার) দের প্রতি।
সাংবাদিক ভাইদের প্রতি-যারা প্রতিনিয়ত এস আই মহসিন চৌধুরীকে উৎসাহ প্রদান করেন।