ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ পিরোজপুর সদর থানাধীন ছোট খলিশাখালী প্রাইমারি স্কুল প্রাঙ্গনে মাদকমুক্ত সমাজ গড়ি, এলাকা সুরক্ষা ও নিরাপদ রাখতে , এক মতবিনিময় সভা শুক্রবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার ওসি ডিবি ইয়াসিন আলম চৌধুরী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব। পিরোজপুর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার । আবদুস সালাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যবসায়ী সমাজসেবী শিক্ষক এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ছাত্র সমাজ এর প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন আমরা এলাকাবাসি এক হয়েছি মাদকের বিরুদ্ধে এলাকাকে নিরাপদ ও সুরক্ষা রাখতে বদ্ধপরিকর। রাজনীতিবিদ ,পুলিশ প্রশাসন ,একই সাথে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এই একটি স্লোগানে ঐক্যমত পোষন করেছি এবং যেকোনো ভাবে মাদককে নির্মূল করবো। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সর্বাত্মক আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন যুবদল নেতা মোঃ মাসুদ খান এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মিজান খান রাজু, পারভেজ, সুজন।