বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

গোলাপগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

  • গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৫-০১-৩১ ১৮:১৭:৫১

সিলেটের গোলাপগঞ্জে বিআরটিসি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। 
শুক্রবার সকাল ৯টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দূর্ঘটনায়  উভয় বাসের ২০ যাত্রী আহত হন। তবে আহতদের কারো অবস্থা গুরুতর নয়। সবাইকে তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, ঘন কুয়াশার কারণে সিলেটগামী একটি বিআরটিসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।। পুলিশ দুর্ঘটনাকবলিত স্থানে উপস্থিত হয়ে বাস দুটি হেফাজতে নিয়েছে।

 


এ জাতীয় আরো খবর