বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

আর্জেন্টিনা দলের চলমান নারী বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৮ ১৩:৩১:৪১

আর্জেন্টিনা দলের চলমান নারী বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে পরাজয়ের তিক্ত স্বাদ পায় আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে তুলনামূলক কম শক্তির দেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় আলবিসেলেস্তেরা। কিন্তু আজও পূর্ণ  পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি আর্জেন্টিনা। তুলনামূলক কম শক্তির দেশের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আলবেলিস্তেরা।
ম্যাচের ৩০ মিনিটে লিন্ডা মাথোলা দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন। ৬৬ মিনিটে থেম্বি কাটলানা ব্যবধান দ্বিগুণ করেন। সোফিয়া ব্রাউন ২০ গজ দূর থেকে ডান পায়ের শটে ৭৪ মিনিটে ব্যবধান কমান। আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজের ক্রস দেন ৭৯তম মিনিটে। রমিনা নুনেজ পেনাল্টি স্পটের কাছ থেকে হেড করে জাল কাঁপান।
'জি' গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। শনিবার দ্বিতীয় ম্যাচে সুইডেন ও ইতালি মুখোমুখি হচ্ছে। দুই দলই এক ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট পেয়েছে। আগামী বুধবার আর্জেন্টিনা খেলবে সুইডেনের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা একই সময়ে খেলবে ইতালির সঙ্গে। 


এ জাতীয় আরো খবর