শনিবার, জুন ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০১-২৯ ০০:০৭:১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শহরের নয়াগোলা এলাকায় পুলিশ লাইন্সের নিকট  গোমস্তাপুরগামী সড়কে মোটরসাইলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে এর চালক হেলাল উদ্দিন(৪৫) নামে এক ব্যাক্তি প্রাণ হারিয়েছেন। তিনি জেলার নাচোল উপজেলার  ফতেপুর ইউনিয়নের খলসী  গ্রামের  মৃত সবুর আলীর ছেলে। একই ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহি ও একই গ্রামের মাওলানা আবুল কাশেমের ছেলে মো: আবুজার (৩৫) আহত হন। তাঁকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার(২৭ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে  আহত হন ওই দু’জন। এর মধ্যে হেলাল মাথায় চোট পান। প্রথমে তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হেলালকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  রাত সোয়া ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, দু’বন্ধু চাঁপাইনবাবগঞ্জ শহরে কাজ শেষে বাড়ি ফোরার পথে দূর্ঘটনায় পড়েন। এতে হেলাল মারা যান। পুলিশ আইনী প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে।  মঙ্গলবার(২৮ জানুয়ারী) এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর