চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক জোবদুল হক (৭২) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার(২৭ জানুয়ারী) বিকাল সোয়া চারটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সহ বহু গূণগ্রাহি রেখে গেছেন। মঙ্গলবার(২৮ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় ছত্রজিতপুর কেন্দ্রীয় গোরস্থানে নামাজে জানাজার পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দীর্ঘ চার দশক সাংবাদিকতা করা জোবদুল হক চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন দৈনিক যুগান্তরের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি ১৯৮৪ সালে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তায় কাজ করার মাধ্যমে সাাংবাদিকতায় যুক্ত হন। পরে তিনি দৈনিক বাংলার বাণী পত্রিকায় কাজ করেন। তাঁর মৃত্যুতে জেলার বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।